শিরোনাম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

নিজস্ব প্রতিবেদক
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে নিয়োগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ হাজার ৬৩১ জন প্রার্থী এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে এ ফল প্রকাশ করা হয়। পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। সেই সময়সূচি পরে জানানো হবে।

গত ২৭ নভেম্বর শুরু হয় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা হয়। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর ১০ হাজার ৬৪৪ প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

/এফসি/