শিরোনাম

নোয়াখালী বিভাগ চাইলেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিভাগ চাইলেন হান্নান মাসউদ
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর বক্তব্যকালে এ দাবি জানান তিনি।

হান্নান মাসউদ বলেন, ১৯৯৪ সাল থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের মানুষ বিভাগের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এ অঞ্চলের রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি।

তিনি বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানসহ সব ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ সম্মুখসারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপরও অঞ্চলটি বঞ্চনার শিকার।

এই সংসদ সদস্য বলেন, দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানকার জনগণ বৈষম্যের শিকার।

/এসবি/