শিরোনাম

উত্তরাঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে, সংসদে আখতার

নিজস্ব প্রতিবেদক
উত্তরাঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে, সংসদে আখতার
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

আমরা উত্তরাঞ্চলের মানুষ নানা দিক দিয়ে বৈষম্যের শিকার হচ্ছি। গোটা উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে বলে জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, আমরা উত্তরাঞ্চলের মানুষ নানা দিক দিয়ে বৈষম্যের শিকার হচ্ছি। নানা কারণে আজোও আমরা ভোগান্তির শিকার হচ্ছি। গোটা উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে।

তিনি বলেন, আমরা যারা রংপুর বিভাগের মানুষ আছি তারা যদি ঢাকার সঙ্গে যোগাযোগ করতে চাই; তবে অতিরিক্ত চার ঘণ্টা রেলে বসে থাকতে হবে। আমরা যদি ঢাকা থেকে রওনা হই তবে সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি যেতে পারি না। আমরা যদি বগুড়াও যেতে চাই; তবে আমাদের নওগাঁ, নাটোর, পাবনা ঘুরে যেতে হয়।

এনসিপির এই সংসদ সদস্য বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি রেলপথ নির্মাণ হলে দূরত্ব আরোও কমে আসবে। তাই সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেলপথ নির্মাণ জরুরি।

/এসবি/