শিরোনাম

জয়হীন ৬ ম্যাচ, বড় লজ্জায় কলকাতা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জয়হীন ৬ ম্যাচ, বড় লজ্জায় কলকাতা
কলকাতা নাইট রাইডার্সের টিম। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুঃসময় যেন কাটছেই না কলকাতা নাইট রাইডার্সের। এখনও পর্যন্ত জয়ের দেখা পাননি বলিউড বাদশাহ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাটের কাছে ৫ উইকেটে হারের পর নতুন আরেকটি লজ্জার নজির গড়েছে কেকেআর।

এই হারের ফলে আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকলো কলকাতা নাইট রাইডার্স।

প্রথম দল হিসেবে ২০১২ সালে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা আইপিএলের প্রথম ৬টি ম্যাচের একটিতেও জিততে পারেনি। দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে এই নজির গড়েছিল দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম)।

২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় নাম উঠলো আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের।

যদিও ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পান রাহানেরা। বাকি ৫টি ম্যাচেই হেরেছেন। বাজে ফর্মে পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে শাহরুখের ক্লাবটি।

/জেএইচ/