ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘অপমানজনক’ পরাজয় হয়েছে: রাশিয়া

সিটিজেন ডেস্ক

দীর্ঘ ৪০ দিন পর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত অপমানজনক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত অপমানজনক পরাজয়’ ঘটেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘একতরফা ও আগ্রাসী হামলা’ চালায়। যার ফলে আজ তাদের চূড়ান্ত অপমানজনক পরাজয় ঘটেছে।
রাশিয়ার স্পুটনিক রেডিওতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাখারোভা বলেন, ‘আমাদের দেশ শুরু থেকেই বলে আসছে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। এভাবে মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, অবিলম্বে ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরু করা জরুরি। তবে আলোচনার আগে অবশ্যই সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান বাস্তবিকভাবে বিবেচনায় নিতে হবে।
সূত্র: আল জাজিরা