শিরোনাম

ইরানের ১০ দফা পরিকল্পনায় কী আছে

সিটিজেন ডেস্ক
ইরানের ১০ দফা পরিকল্পনায় কী আছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন হুমকির ডেডলাইনের একেবারে শেষ মুহূর্তে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী ও বিস্তৃত করার লক্ষ্যে আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তাদের প্রণীত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে।

ইরানের ১০ দফা পরিকল্পনা:

  • ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালি দিয়ে নিয়ন্ত্রিত জাহাজ চলাচল নিশ্চিত করা, যা ইরানকে একটি বিশেষ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অবস্থান প্রদান করবে।
  • প্রতিরোধ অক্ষশক্তির সকল পক্ষের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানো।
  • অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি ও মোতায়েনকৃত বাহিনী প্রত্যাহার।
  • হরমুজ প্রণালিতে এমন একটি নিরাপদ যাতায়াত প্রোটোকল প্রতিষ্ঠা করা, যা চুক্তি অনুযায়ী ইরানের প্রাধান্য নিশ্চিত করবে।
  • নির্ধারিত হিসাব অনুযায়ী ইরানের সব ক্ষতিপূরণ পরিশোধ।
  • বোর্ড অব গভর্নরস ও নিরাপত্তা পরিষদের সকল প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা এবং প্রস্তাব প্রত্যাহার।
  • বিদেশে জব্দ বা আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি মুক্ত করা।
  • নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবনার মাধ্যমে এই সমস্ত বিষয়ের অনুমোদন।
/জেএইচ/