প্রধানমন্ত্রী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন।
জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটিতে থাকবেন ৪১৯ জন হজযাত্রী।
এদিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সাউদিয়া এবং বাকি চারটি ফ্লাইনাস এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ধর্মমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ হজযাত্রী হজ পালন করবেন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীদের মধ্যে ৩৫ শতাংশ সাউদিয়া এবং ১৫ শতাংশ পরিবহন করবে ফ্লাইনাস এয়ারলাইন্স।
শনিবার প্রি-হজ ফ্লাইট শুরু হয়ে চলবে ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। এটি চলবে ১ জুলাই পর্যন্ত।