যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বিসিবির আগের কমিটি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের দেড় মাস পর আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি বিলুপ্ত করেছে। ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠে এসেছে।
কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, তিনি এবং তার এপিএস সাইফুল ইসলাম বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে প্রভাবিত করে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন।
ই-ভোটিং নিয়ে কারচুপির অভিযোগ
তদন্ত কমিটি জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ই-ভোটিং পদ্ধতিতে গোপনীয়তা রক্ষা করা হয়নি এবং তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। অনেক কাউন্সিলরকে রাজধানীর একটি হোটেলে একত্রিত করে ই-ভোট দিতে উৎসাহিত বা প্রভাবিত করা হয় বলে অভিযোগ।
ক্ষমতার অপব্যবহার করেছেন বুলবুল
প্রতিবেদনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি এককভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছেন। তবে বিসিবির সংবিধান অনুযায়ী সভাপতি এককভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না।