পিরোজপুর আইনজীবী সমিতি: ৭ পদে আওয়ামীপন্থিদের জয়
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২০: ১৯

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আউয়াল। ছবি: সংগৃহীত
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছেন তারা।
বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম শামীম।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম. শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ. কে. এম. আউয়াল নির্বাচিত হয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আইনজীবীদের একটি অংশ তাদের আওয়ামী লীগ-সমর্থক হিসেবে চিহ্নিত করেছেন।
একই ধারার আরও পাঁচ প্রার্থী জয় পেয়েছেন। তারা হলেন সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল এবং সদস্য সরজীত কুমার অধিকারী।
অন্যদিকে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা যুগ্ম সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান এবং সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী, সমিতির মোট ভোটার ২২৬ জন। তাদের মধ্যে ২১২ জন ভোট দিয়েছেন।
আইনজীবীদের একটি অংশ জানিয়েছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাধিক প্রার্থী থাকায় ভোট বিভক্ত হয়েছে। এ কারণে তারা শীর্ষ দুটি পদে জয় পায়নি।
এ বিষয়ে ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনজন বিদ্রোহী প্রার্থী হওয়ায় ফলাফলে প্রভাব পড়েছে। ইতোমধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

/এসএ/