হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, টোল অবশ্যই দিতে হবে: তেহরান

সিটিজেন ডেস্ক

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল এ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ যাতায়াত। তবে সম্প্রতি পাকিস্তানে ইরানের সাথে কয়েক ঘণ্টার দীর্ঘ আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন।
এরই মধ্যে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ পথ ব্যবহারের জন্য তাদের নিজস্ব মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাজি বাবাই প্রণালিটিকে তেহরানের জন্য একটি রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১১ এপ্রিল) তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, প্রণালিটি শিগগিরই খুলে দেওয়া হবে।
পাশাপাশি মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জলপথ থেকে মাইন অপসারণের বৃহত্তর অভিযানের অংশ হিসেবে তাদের দুটি নৌ-বিধ্বংসী জাহাজ বা ডেস্ট্রয়ার এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরান মার্কিন নৌবাহিনীর দাবিকে সরাসরি অস্বীকার করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এর খবর অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বিবিসি