শিরোনাম

২২ বছর পর চালু হচ্ছে দিনাজপুর টেক্সটাইল মিল

দিনাজপুর সংবাদদাতা
২২ বছর পর চালু হচ্ছে দিনাজপুর টেক্সটাইল মিল
সাংবাদিকদের বিফ্র করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দিনাজপুর টেক্সটাইল মিল খুব শিগগিরই চালু করা হবে। প্রতিষ্ঠানটি ২২ বছর বন্ধ থাকা পর পুনরায় চালু করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

রবিবার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন শেষে এই সব কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় দিনাজপুর টেক্সটাইল মিলের কারখানা, গুদামসহ প্রশাসনিক ভবন পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিলটি চালুর জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিলকারখানাগুলো চালু করার। এই মিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পুনরায় চাকরি ফিরে পাবে শ্রমিকরা।

উল্লেখ্য, ১৯৭৮ সালে টেক্সটাইল মিলটি নির্মিত হয় ৩৭ একর জায়গা জুড়ে এবং ১৯৮০ সালে উৎপাদনে যায়। তৎকালীন সরকার ২০০২ সালের দিকে বন্ধ ঘোষণা করে।

/এসআর/