শপথ নিলেন নতুন ২ এমপি
নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন নতুন ২ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৪: ০৩

দুই সংসদ সদস্যকে শপথ পড়াচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রবিবার (১২ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে মাহমুদুল হক (রুবেল) ও রেজাউল করিমকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর ও স্পিকারের সঙ্গে করমর্দন করেন তারা।
শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপ, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শেরপুর–৩ আসন থেকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট নির্বাচিত হন। আর বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী রেজাউল করিম ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়ী হন। শনিবার (১১ এপ্রিল) তাদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হয়। তাই আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে ইসি। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে নির্বাচন করে জয় লাভ করেন। নিয়ম অনুযায়ী, তিনি একটি আসন (বগুড়া-৬) ছেড়ে দেন।

/এফআর/

দেখে নিন পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ ও ভর্তার রেসিপি