সোশ্যাল মিডিয়া দিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করা যায় না: ইরান

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সেই সঙ্গে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়োও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ উল্লেখ করেন, ট্রাম্প যে দাবি করেছেন, তার প্রতিটিই ভিত্তিহীন। তিনি জানান, এ ধরনের মিথ্যাচার দিয়ে যেমন কোনো যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, তেমনি কূটনৈতিক আলোচনাতেও কোনো অগ্রগতি অর্জন করা যাবে না।
একই বার্তায় ইরানের শীর্ষ এ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর যদি অবরোধ অব্যাহত থাকে, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সবার জন্য পুরোপুরি খোলা থাকবে না। এমন পরিস্থিতিতে ওই প্রণালি দিয়ে জাহাজগুলোকে নির্ধারিত রুট অনুসরণ করে এবং কেবল ইরানের অনুমোদনের ভিত্তিতেই চলাচল করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের মন্তব্যের জেরে গালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের নিয়মকানুন কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে বসে নির্ধারণ করা যায় না।
সূত্র: আল জাজিরা