যুদ্ধপরবর্তী যে পরিকল্পনা ইরান সেনাবাহিনীর

সিটিজেন ডেস্ক

ট্রাম্পের হুমকির মধ্যেও যুদ্ধ চলবে বলে ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী। সোমবার (৬ এপ্রিল) রানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাবে।’
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই জানানো হয়েছে। মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি।’
তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষকে অবশ্যই (তাদের কাজের জন্য) অনুতপ্ত হতে হবে। কারণ এই যুদ্ধের পর আমাদের এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে; যেখানে আর যাতে আমাদের কোনও যুদ্ধের সাক্ষী হতে না হয়।’
ভবিষ্যত যুদ্ধ প্রসঙ্গে ইরান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ‘ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা দরকার। যাতে শত্রুরা আর কখনোই এ দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। এজন্য আমাদের প্রতিরোধের মাত্রা সেই পর্যায়ে উন্নীত করা হবে।’
তিনি আরও বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, হুমকির জবাব দিয়েছে এবং শত্রুর হুমকি মোকাবিলা করছে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে।’
উল্লেখ্য, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানের শুরুতেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি