বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্তির প্রস্তাব
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১: ৫৩

ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানকে বাদ দিয়ে সেখানে ইতালিকে স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোল্লি। দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাম্পোল্লি এ বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করেছেন।
ইতালীয় বংশোদ্ভূত এ কূটনীতিক জানান, উত্তর আমেরিকায় আয়োজিত টুর্নামেন্টে ইতালিকে দেখা তার একটি স্বপ্ন এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এ আসরে অংশ নেওয়ার মতো যথেষ্ট ঐতিহ্য ও যোগ্যতা তাদের রয়েছে। তবে ইরান ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাদের পূর্ণ প্রস্তুতির কথা নিশ্চিত করেছে।
ফিফা প্রধান জান্নি ইনফান্তিনো গত সপ্তাহে জানিয়েছেন, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রত্যাশিত। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চ মাসে ইরানের ফুটবল দলের নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও টুর্নামেন্টে তাদের স্বাগত জানানোর কথা উল্লেখ করেন। গ্রুপ পর্বে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশরের বিপক্ষে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের সিয়াটল এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা ইস্যুতে এসব ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ইরানের করা আবেদন ফিফা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/