যুদ্ধের পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলই দায়ী: আরাঘচি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৬: ১৭

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চুং ব্যুং-হার সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, চলমান যুদ্ধের সমস্ত পরিণতির দায়ভার আগ্রাসী শক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর বর্তায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অবস্থান তুলে ধরা হয়। এমন এক সময়ে এই মন্তব্য এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার পথ সুগম করতে ইরানের সঙ্গে অস্ত্রবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানে দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠকটি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এ বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও হোয়াইট হাউস নিশ্চিত করেছে তিনি শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন। অন্যদিকে ইরানও তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্র বাণিজ্যে অবরোধ আরোপ করার বিপরীতে ইরানও এ পথে জাহাজ চলাচলে বাধা দিতে গোলাবর্ষণ করছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ এ নৌ-পথের ওপর নির্ভরশীল হওয়ায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এরই মাঝে মার্কিন বাহিনী ইরানের কার্গো জাহাজ ও ট্যাঙ্কার জব্দ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও বুধবার (২২ এপ্রিল) দুটি কন্টেইনার জাহাজ আটক করেছে। এটি যুদ্ধ শুরুর পর তেহরানের পক্ষ থেকে প্রথম কোনো সরাসরি জাহাজ জব্দের ঘটনা।
সূত্র: আল আরাবিয়া

/এমএকে/