তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য ঠেকানো জরুরি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করে মানুষকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
রবিবার (১২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, শুধু তথ্যের প্রবাহ বাড়ালেই হবে না, এর দায়িত্বশীল ব্যবহারও নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তি ও অংশীজনদের মতামত এবং সুপারিশ নিয়ে একটি কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক চরিত্র কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সভায় জহির উদ্দিন স্বপন তথ্য অধিকার আইন সংশোধনের লক্ষ্যে অংশীজনদের কাছ থেকে গঠনমূলক সুপারিশ আহ্বান করেন। পাশাপাশি তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং এবং স্ক্রিনিং প্রক্রিয়াকে আরও গুরুত্ব দেওয়ার কথাও বলেন। আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরেন।