শিরোনাম

হরমুজ প্রণালি পার হতে পারেনি পাকিস্তানের তেল ট্যাংকার

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি পার হতে পারেনি পাকিস্তানের তেল ট্যাংকার
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাংকার গন্তব্যে পৌঁছাতে না পেরে ফিরে গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকার দুটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে তারা প্রণালিটি পার হতে পারেনি এবং শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়েছে।

সংস্থাটি আরও জানায়, জাহাজ দুটির নাম ‘খায়ারপুর’ ও ‘শালামার’। এই ঘটনাকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালিতে চলাচল এখনো স্বাভাবিক হয়নি এবং নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়ে গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালিতে এমন অচলাবস্থা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

/এমআর/