ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো হবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। বুধবার (৮ এপ্রিল) তিনি এ ঘোষণা দেন বলে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) এক প্রতিবেদন জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪৫০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ বা তার বেশি মাত্রায় সমৃদ্ধ। এই পরিমাণ ইউরেনিয়াম অল্প সময়ের মধ্যেই অস্ত্র-যোগ্য মাত্রায় উন্নীত করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।