বৈশাখে শ্রোতাদের জন্য বাপ্পার নতুন উপহার

সিটিজেন ডেস্ক

পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও শিল্পী বিন্তির নতুন গান ‘কোথায় যেন’। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খান।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেছেন বাপ্পা মজুমদার। গীতিকবিতা লিখেছেন শাহান কবন্ধ, যিনি এর আগে এই শিল্পীর জন্য একাধিক গান লিখেছেন।
গানটির গিটার ও রিদমে ছিলেন বাপ্পা মজুমদার নিজেই, আর বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিংয়ের কাজ করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী। পুরো প্রযোজনা সম্পন্ন হয়েছে বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ ইসলাম এবং প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। পুরান ঢাকার ঐতিহ্যবাহী লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে, যেখানে শহরের পুরোনো আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
নির্মাতা জানান, ‘কোথায় যেন’ গানটি ভালোবাসা, অনুভূতি ও সম্পর্কের সূক্ষ্ম আবেগ নিয়ে নির্মিত। বৈশাখের উৎসবমুখর পরিবেশে গানটি শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আগামী ১২ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে শিল্পী বিন্তির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।