দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় নির্বাচন

বিশেষ প্রতিনিধি

স্থানীয় সরকার ব্যবস্থাকে সক্রিয় ও জবিবদিহিমূলক করতে দলীয় প্রতীকে (নৌকা, ধানের শীষ, লাঙ্গল) কোনো স্থানীয় নির্বাচন হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাসের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, এখন থেকে স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় বা স্বতন্ত্র কোনো প্রতীকে নির্বাচন হবে। দলীয় প্রার্থীদের সমর্থন থাকলেও কোনো দলীয় প্রতীক থাকবে না।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বিলটি সংসদে উত্থাপন করে এবং কণ্ঠভোটে তা পাস হয়।
পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলীয় প্রতীক (যেমন: নৌকা, ধানের শীষ) ব্যবহার করা যাবে না। স্থানীয় সরকার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, দলীয় কোন্দল কমানো এবং যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা যেন নির্বাচিত হতে পারেন, তা নিশ্চিত করতে এই আইন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই আইন পাসের কারণে স্থানীয় সরকার ব্যবস্থায় একটি বড় ধরণের কাঠামোগত পরিবর্তন হবে। যা নির্বাচনকে অনেকটা নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থীর আদলে নিয়ে আসবে। এটির কারণে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা কোনো রাজনৈতিক দলের প্রতীক ছাড়া নিজস্ব পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন।