দেশীয় এয়ারলাইনের জন্য বিমানবন্দর চার্জ কমালো ভারত

সিটিজেন ডেস্ক

দেশীয় বিমান পরিষেবা সংস্থাগুলোকে স্বস্তি দিতে ভারতের প্রধান ও বড় বিমানবন্দরগুলোর ল্যান্ডিং ও পার্কিং চার্জ ২৫ শতাংশ কমানো হয়েছে। আগামী তিন মাস দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কেবল দেশীয় এয়ারলাইনগুলো এই সুবিধা পাবে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারতের বিমানবন্দরগুলোর অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (এইআরএ)-এর বরাতে এ তথ্য জানা গেছে।
এইআরএ কর্মকর্তারা জানান, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় ভারতের দুটি বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া বিমানবন্দরের বিভিন্ন চার্জ কমানোর আবেদন জানায়। সেই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক এয়ারলাইন লবি সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এয়ারলাইনগুলোর ব্যয়ের বড় তিনটি খাত হলো জ্বালানি, জনবলের বেতন-ভাতা এবং বিমানবন্দরের ল্যান্ডিং ও পার্কিং চার্জ।
সরকারের নির্দেশনায় এইআরএ জানিয়েছে, চার্জ কমানোর এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ কারণে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হলে তা ভবিষ্যতে শুল্ক পর্যালোচনার মাধ্যমে সমন্বয় করা হবে।