লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল
সিটিজেন ডেস্ক

দক্ষিণ লেবাননের আরেকটি শহরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগে হারুফ শহরে ইসরায়েলি অভিযানের খবর পাওয়া গেলেও, এখন দক্ষিণ লেবাননের আল-দুয়াইর (খেরবেত এল-দুয়াইর নামেও পরিচিত) শহরেও নতুন করে হামলা চালানো হয়েছে।
এর আগে বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১১৬৫ জন।
এদিকে লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসী হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা