শেরপুর–৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

ময়মনসিংহ সংবাদদাতা

শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩টার সংবাদ সম্মেলনে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি।
এদিন দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে জামায়াত। এ সময় বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এরপরই শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন শেরপুর-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদুর রহমান মাসুদ।
জামায়াতের অভিযোগ, তাদের এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে সিল মারা এবং জালভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব বিষয়ে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের বারবার জানানো হলেও কোনো প্রতিকার পাইনি তারা।
প্রসঙ্গত, শেরপুর-৩ আসনটি একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৭ জন ভোটার রয়েছেন। আর ভোটকেন্দ্র ১২৮টি। ভোট কক্ষ ৭২১টি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু হয়। তাই আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে ইসি। তাই আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে আসনটি ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শুরুর প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলনে ভোট বয়কট করেন জামায়াতের মনোনীত প্রার্থী।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে