মনে হচ্ছে মা চলে গেছেন: রুনা লায়লা

মনে হচ্ছে মা চলে গেছেন: রুনা লায়লা
বিনোদন ডেস্ক

আশা ভোসলের মৃত্যুতে শোক জানিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ব্যক্তি জীবনে খুব কাছ থেকে দেখেছেন তাকে। একসঙ্গে মিউজিক করেছেন। লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তার। আশার মৃত্যু সংবাদের পর শোকে ডুবেছেন তিনিও।
রুনা লায়লা বলেন, নিজেকে সামলাতে পারছি না। মনে হচ্ছে, আমার মা চলে গেছেন। তিনি অনেক উঁচুমাপের শিল্পী ছিলেন। লতাজী চলে গেছেন, আশাজীও চলে গেলেন। গানের জগৎ থেকে দুই সম্পদ চলে গেল। এ শূন্যতা কেউ পূরণ করতে পারবেন না।
রুনা লায়লার সুরে গেয়েছিলেন ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি'। এ গানের কণ্ঠ দেওয়ার সময়টি স্মরণ করে রুনা বলেন, আমিতো ওনার থেকে অনেক ছোট। বয়সে কিংবা শিল্পী হিসেবেও। যখন গান রেকর্ডিং হচ্ছিল, তিনি এত শুদ্ধভাবে গানটি করেছেন, বলছিলেন, ঠিক না হলে আমাকে বলবেন। এত বড় শিল্পী হয়ে এত কো অপারেট করেছেন, গানের ব্যাপারে এত বেশি সচেতন তা বলে বোঝাতে পারবো না।
রুনা লায়লার সঙ্গে আশা ভোসলের দেখা হয়েছিল ওই গানের রেকর্ডিংয়ে। তিনি বলেন, যখনই দেখা হতো, আন্তরিকভাবেই কাছে ডেকে নিয়েছেন, রান্না করে খাবার খাইয়েছেন।
রুনা লায়লা বলেন, বলতাম, কেন নাম ধরে ডাকছেন? তিনি বলতেন, আপনি অনেক বড় শিল্পী, তাই।