খুলনায় মধ্যরাতে তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা সংবাদদাতা

খুলনা মহানগরীতে নিজের চায়ের দোকানে তাঁতীদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোনা মিয়া (৩৮) ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার একটু পরে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত সোনা মিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জব্বার সরদার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সোনা মিয়া তার নিজের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় মোটরসাইকেলে ৩ দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢোকে। তারা ধারালো অস্ত্র দিয়ে সোনা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে উপর্যুপরি কোপাতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দুইজন মাস্ক পরা ছিলেন এবং অপরজনের মাথায় হেলমেট ছিল।