তুর্কি দূতাবাস বন্ধের হুঁশিয়ারি উগান্ডা সেনাপ্রধানের!

সিটিজেন ডেস্ক

উগান্ডার সেনাপ্রধান এবং দেশটির প্রেসিডেন্টের ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাবি করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তার এ শর্ত পূরণ না হলে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ ও সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি।
শনিবার (১১ এপিল) এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সোমালিয়ায় উগান্ডার সেনারা প্রায় ২ দশক ধরে আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই করে আসছে, অন্যদিকে তুরস্ক সেখানে অবকাঠামো ও বন্দর চুক্তি থেকে বিপুল মুনাফা লুটছে। কাইনেরুগাবা জানান, উগান্ডার সামরিক অবদানের ক্ষতিপূরণ হিসেবে তুরস্কের উচিত তাদের এক বিলিয়ন ডলার দেওয়া। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এক বিলিয়ন ডলারের পাশাপাশি স্ত্রী হিসেবে তিনি ওই দেশের সবচেয়ে সুন্দরী নারীকে চান।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিভিন্ন অবকাঠামো প্রকল্প, সামরিক প্রশিক্ষণ এবং বন্দর ও বিমানবন্দর পরিচালনার মাধ্যমে দেশটির সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক। এ প্রসঙ্গে উগান্ডার সেনাপ্রধান বলেন, তিনি তুরস্কের সঙ্গে সংঘাতে জড়াতে চান না, কারণ উগান্ডার সামনে তাদের টিকে থাকার কোনো সুযোগ নেই। দাবি মানা না হলে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়াসহ নানা কূটনৈতিক প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুছে ফেলা একটি পোস্টে তিনি তুরস্ককে মূল সমস্যা হিসেবে আখ্যায়িত করেন। সেনাপ্রধান বলেন, আগামী ৩০ দিনের মধ্যে তাদের সমস্যার সমাধান না করা হলে তুরস্কের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। অপর এক পোস্টে তিনি জানান, তুরস্কের সামনে বিষয়টি খুবই সহজ হয় তারা টাকা দেবে, না হয় তিনি উগান্ডায় তাদের দূতাবাস বন্ধ করে দেবেন। তুরস্কও চাইলে একই পদক্ষেপ নিতে পারে, এতে তার কোনো আপত্তি নেই।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রসঙ্গ টেনে কাইনেরুগাবা আরও জানান, তিনি আশা করেন এক বছরের মধ্যে ইস্তাম্বুলে তাকে বীরের মতো স্বাগত জানানো হবে এবং তিনি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিতর্কিত মন্তব্যের কারণে কাইনেরুগাবা এর আগেও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ২০২২ সালে তিনি কেনিয়ায় আক্রমণ চালিয়ে মাত্র দুই সপ্তাহের মধ্যে রাজধানী নাইরোবি দখলের হুমকি দিয়েছিলেন। ওই ঘটনার পর উগান্ডার সরকারকে জনসমক্ষে ক্ষমা চাইতে হয় এবং তাকে সাময়িকভাবে সামরিক কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ১০০টি গরু উপহারের বিনিময়ে বিয়ের প্রস্তাব দিয়েও তিনি এর আগে খবরের শিরোনাম হয়েছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস