শর্ত সাপেক্ষে শুটার কলির বহিষ্কারাদেশ তুলে নেওয়া হলো

সিটিজেন স্পোর্টস ডেস্ক

শুটার কামরুন নাহার কলির ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। তবে শুটিং ক্যাম্পে ফেরার জন্য কলিকে মানতে হবে ফেডারেশনের একগুচ্ছ শর্ত।বুধবার (২২ এপ্রিল) শুটিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্তের পর আজ (২৩ এপ্রিল) কলিকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের চিঠি দেওয়া হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসের স্বাক্ষরিত সেই চিঠিতে একাধিক শর্ত উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ফেডারেশনের অনুমতি ছাড়া কোনো সংবাদমাধ্যম (প্রিন্ট, ইলেকট্রনিক বা অনলাইন) বা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেডারেশনবিরোধী বা উসকানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেডারেশনের সিদ্ধান্ত, কোচ বা অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে বিতর্কিত বা অবমাননাকর কোনো পোস্ট করা যাবে না।
এ ছাড়া যেকোনো সাক্ষাৎকার বা টক শোতে অংশ নেওয়ার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে ফেডারেশন থেকে লিখিত অনুমতি নিতে হবে।আগামী তিন মাস বিশেষ পর্যবেক্ষণে থাকবেন এই শুটার। এ সময়ে যেকোনো ছোটখাটো শৃঙ্খলাভঙ্গ করলে স্থায়ীভাবে বহিষ্কারও হতে পারেন কলি। এর আগে গত ফেব্রুয়ারিতে ফেডারেশনের গঠনতন্ত্রের ১৬.২০ ও ১৬.২১ ধারা অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হন দেশের শীর্ষ এই নারী শুটার।

২০ ইনিংস পর শান্তর স্বস্তির সেঞ্চুরি