শিরোনাম

মার্কেটিং অফিসার খুঁজচ্ছে এসিআই মোটরস

নিজস্ব প্রতিবেদক
মার্কেটিং অফিসার খুঁজচ্ছে এসিআই মোটরস
এসিআই মোটরস লিমিটেড। (ছবি: সংগৃহীত)

এসিআই মোটরস লিমিটেড ট্রাক্টর ও হারভেস্টার বিভাগে সিনিয়র/মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে। ১৩ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সিনিয়র/মার্কেটিং অফিসার

বিভাগ: ট্রাক্টর ও হারভেস্টার

পদসংখ্যা: নির্ধারিত নয় পদ সংখ্যা: ১টি

আবেদন করার মাধ্যম: অনলাইন

অফিশিয়াল ওয়েবসাইট: https://acimotors-bd.com

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল টুলস এবং বেসিক আইটি অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৩৬ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কেপিআই (KPI) ভিত্তিক ইনসেনটিভ।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://bdjobs.com/h/details/1476973?ln=1 ক্লিক করুন।

/এমএ/