ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
নিজস্ব প্রতিবেদক

ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৬: ০৩

প্রতীকী ছবি
রাজধানীর ডেমরা এলাকায় ছেলের ছুরিকাঘাতে এক মাদকাসক্ত বাবা খুন হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোরে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম ইসরাফিল (৪৭)। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, তাদের দুই ছেলে ও এক মেয়ে। তার স্বামী ইসরাফিল বহু বছর যাবৎ মাদকাসক্ত। কোনো কাজও করত না সে। বিভিন্ন সময় স্ত্রীর কাছ থেকে জোর করে মাদকের জন্য টাকা নিতেন ইসরাফিল। আজ ভোরে আবারও টাকা চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় সুরিয়া বেগমকে মারধর করে স্বামী ইসরাফিল। এতে প্রতিবাদ করে তাদের ছোট ছেলে নূর হোসেন (১৭) । এ সময় বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ছেলে নূর হোসেন তার বাবা ইসরাফিলের বুকে ছুরিকাঘাত করে। এতেই তিনি মারা যান।
ডেমরা থানা উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা খুন হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/

যুক্তরাষ্ট্রের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিবর্তন হলে চুক্তি হবে: পেজেশকিয়ান