শিরোনাম

৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

লক্ষ্মীপুর সংবাদদাতা
৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
প্রতীকী ছবি

ভাড়া বাসার ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে নাছির আহমদ নামে এক সাবেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার এ ঘটনা ঘটে।

নিহত নাছির আহমদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।

স্থানীয়রা জানায়, বাঞ্চানগর এলাকার পেশকার বাড়ির তিনতলা ভবনের একটি বাসায় ভাড়া থাকতেন নাছির আহমদ। সোমবার সকালে হঠাৎ তিনি নিজের ঘুমন্ত ছেলে ইমরানকে কুপিয়ে আহত করেন। পরে বাসা থেকে বের হয়ে যান তিনি। এ সময় চিৎকার শুনে আশপাশের মানুষ আসলে তাদের ওপর হামলা করেন নাছির আহমদ। এতে দুই প্রতিবেশী আহত হন।

এক পর্যায়ে বাসার ছাদে উঠে নিচে লাফ দেন। এতে গুরুতর আহত তিনি। স্থানীয় নাছির আহমদসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/