শিরোনাম

তুরস্ককে নতুন শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল: হাকান ফিদান

সিটিজেন ডেস্ক
তুরস্ককে নতুন শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল: হাকান ফিদান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘শত্রু ছাড়া টিকে থাকতে না পারায় ইসরায়েল ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে চিহ্নিত করতে পারে।’

সোমবার (১৩ এপ্রিল) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘আন্তরিক’ রয়েছে। যদিও গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া আলোচনায় দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

ফিদান সতর্ক করে বলেন, যদি পারমাণবিক ইস্যুটা সমাধান না হয়, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে, তাহলে সামনে আমাদের বড় ধরনের বাধার মুখে পড়তে হতে পারে।’

সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

/জেএইচ/