হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ঝুঁকিতে ঢাকা বিভাগ

নিজস্ব প্রতিবেদক

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যু হয়েছে, বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। তাদের মধ্যে ৮২ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৫ শিশুর ৪ জন ঢাকা বিভাগের, একজন রাজশাহীর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ৪ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে এবং চট্টগ্রাম শনাক্ত রোগীর সংখ্যা ২। বাকি বিভাগগুলোয় কোনো রোগী শনাক্ত হয়নি।
একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন, যার মধ্যে ২৭৪ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুরে ১১ ও ময়মনসিংহে ১৭।
হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহী বিভাগে ১২ এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল ছেড়েছেন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬টি শিশু।