জাতিকে দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৪: ২১

সেমিনারে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: সিটিজেন জার্নাল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে দুর্যোগে টেনে এনেছে বিএনপি। এর দায়ভার ও পরিণতি বিএনপিকেই ভোগ করতে হবে। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য এই সেমিনারের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, গতকাল ১০ জন শিশু মারা গিয়েছে হাম দুর্যোগের কারণে। সারাদেশে হাহাকার, আইসিইউ পাচ্ছে না সাধারণ মানুষ। আর তেল সংকটের কথা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত ১৬ বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই করেছি, অন্তর্বর্তী সরকারের আমলে গত দেড় বছরে যেই জিনিস নিয়ে আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে বিএনপিকে দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না।
তিনি বলেন, গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে। একটি নতুন বন্দোবস্ত হবে, যেখানে স্বৈরাচার বারবার ফিরে আসবে না। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ আর নতুন সংবিধান। তবে বিএনপি চেয়েছিল নির্বাচন। আমরা সংস্কার পরিষদের জায়গায় ঐকমত্য হলাম। বিএনপিও নির্বাচনের জায়গা থেকে কিছুটা সরে এসে অনেকগুলো সংস্কারে ঐকমত্য হতে বাধ্য হলো। সেই জায়গা থেকেই গণভোট হয়েছে। কিন্তু গণভোট পরবর্তী সময় আপনারা সবকিছুই দেখছেন যে, কীভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে। বিএনপি এখন একটি কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, তারা (বিএনপি) বলছে জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ। যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তারা সেটার বিরোধিতা করছে। জুলাই সনদকে তারা তাদের নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে। এই সংকট তৈরি করেছিল বলেই তখন গণভোটের প্রস্তাব এসেছিল। গণভোটের মাধ্যমে এটাও বলা হয়েছিল যে, সংবিধান সংস্কার পরিষদ করা হবে। কারণ এই যে মৌলিক সংস্কারগুলা এগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

/এফআর/

গণভোটের রায় মেনে না নিলে করুণ পরিণতি: গোলাম পরওয়ার