নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম

নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।
এখন আসন্ন বিসিবি নির্বাচনে কি তামিম বা বর্তমান এডহক কমিটির সদস্যরা অংশ নিতে পারবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।
দেশের ক্রীড়া আইন অনুযায়ী , এডহক কমিটির সদস্যদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। ফলে তামিমদের নির্বাচন করতেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।
সভাপতি হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, অবশ্যই আমরা নির্বাচন করব। এখানে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি নির্বাচন করতে পারি। (রফিকুল ইসলাম) বাবু ভাইয়ের ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারেন। যখন একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে শুধু আমরা নই, যারা যারা আগ্রহী, সবাইকে অনুরোধ করব অংশগ্রহণ করতে।
তিনি বলেন, নির্বাচনে বোর্ডের ক্রিকেটার, সংগঠসহ সবার অংশ নেওয়া উচিত। আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।
এর আগে, তামিম তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন। যদিও নির্বাচনকালে তিনি দায়িত্বে থাকবেন কি না সেটি এখনও স্পষ্ট নয়।