‘ভুলবশত’ দলে নেওয়া ফারহানই এখন মুলতানের ভরসা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেই টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৮৩ রান করে নজর কাড়েন তিনি। সেই ফর্মই ধরে রেখেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তবে চমকপ্রদ তথ্য হলো– মুলতান সুলতান্স নাকি তাকে ‘ভুলবশত’ দলে নিয়েছিল।
সম্প্রতি সামাজিক মাধ্যমে মুলতান সুলতান্সের সাবেক মালিক আলি তারিন দলের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও স্টিভেন স্মিথের প্রশংসা করেন। পাশাপাশি কৃতিত্ব দেন সিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ ফ্র্যাঞ্চাইজির মালিক কামিল খানকে। তবে এই দাবিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান মালিক গোহর শাহ। তিনি জানান, স্কোয়াড গঠনে প্রধান কোচ টিম পেইনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড় নির্বাচনে তার সরাসরি প্রভাব ছিল।
গোহর শাহর বক্তব্যে আরও স্পষ্ট হয়, শুরুতে ফারহান দলের পরিকল্পনায় ছিলেন না। নিলামের সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কৌশলগত টানাপোড়েনের মধ্যেই তাকে দলে নিতে হয়। গোহর বলেন, খেলোয়াড়ের দাম বাড়ানো এবং অন্য দলকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ফারহানকে দলে ভেড়ানো হয়।
অথচ সেই ‘অপ্রত্যাশিত’ অন্তর্ভুক্তিই এখন মুলতানের বড় শক্তি। চলতি পিএসএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ওপেনার। কয়েকদিন আগে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ২২৬ রানের বড় লক্ষ্য তাড়া করে জেতে মুলতান। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২৩২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন ফারহান।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছাপ রেখেছেন এই ডানহাতি ব্যাটার। সাত ম্যাচে ৩৮৩ রান করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি, যা ভেঙে দেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির আগের কীর্তি। বর্তমানে পিএসএলেও তার ধারাবাহিক পারফরম্যান্সে নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত মিলছে। বাবর আজমের রেকর্ডের দিকেও চোখ রাখছেন তিনি।