শিরোনাম

রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ এলাকায় একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

রবিবার (১২ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, লালবাগের বিডিআর ২ নম্বর গেট নয়াপল্টন গলির একটি বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অজ্ঞাত ওই যুবককে গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এফআর/