‘বিগত সরকারের অসাবধানতার কারণে হামের সমস্যা সৃষ্টি’
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২: ৫৭

বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল
বিগত সরকারের অসাবধানতার কারণে হামের সমস্যা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
তিনি বলেন, হঠাৎ করে এই বিষয়টা (হামের প্রাদুর্ভাব) এসেছে এমন কথা নয়। বিগত সরকারের অসাবধানতার কারণে আজকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা সিটি কর্পোরেশনের দায়িত্বে থেকে অনেক কিছু ফেইস করছি। মাঝখানে তারা (বিগত সরকার) অনেক সময় কাটিয়েছে। সেই সময়ে ঠিক কাজটা যদি করতো, তাহলে আজকে নতুন সরকারের উপর এ ধরনের চাপ পড়তো না।
রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর নগর ভবনের অডিটোরিয়ামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, আজকের এই সরকার ক্ষমতায় আসার পরে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলিষ্ঠতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা আশা করি আজকে শুধু হাম নয়, রাষ্ট্রের আরো যে সমস্ত সমস্যা আছে, সব সমস্যা মোকাবিলা করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশকে আরও সমস্যায় কীভাবে ফেলা যায়, এর জন্য কিছু শক্তি চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। আগামীতে যেকোনো সমস্যা আসলেও, আমরা সবাই মোকাবিলা করবো।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/

দেশে ভূমিকম্প অনুভূত