শিরোনাম

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) এক যুবক মারা গেছে। বুধবার (৮ এপ্রিল) বিদাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ি মাতুয়াইল আসমা আলী তেলপাম্পের সামনে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক এসআই সাইফুল ইসলাম বলেন, রাতে মাতুয়াইল আসমা আলী তেলপাম্পের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল ওই যুবক। এসময় দ্রুতগতির কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে থানা পুলিশ ওই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

/এফআর/