সুদহার নির্ধারণে রেফারেন্স রেট চালু করছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, গতিশীলতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে প্রতিদিন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে। আগামী বুধবার থেকে এ রেফারেন্স রেট চালু হবে।
ওই সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বিভিন্ন ধরনের ঋণ চুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক পণ্য ও অন্যান্য আর্থিক চুক্তি করার সময়ে বাজারভিত্তিক সুদহার কত হতে পারে তার একটি ধারণা সূচক হিসেবে কাজ করবে এ রেফারেন্স রেট।
বাজারভিত্তিক ঋণ সুদহার র্নিধারণে বৈশ্বিক সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট বা সোফার রেটের মতো বাংলাদেশে প্রবর্তিত হতে যাচ্ছে প্রকৃত লেনদেন ভিত্তিক নতুন রেফারেন্স রেট।
বাংলাদেশ ব্যাংক মূলত দুটি রেট প্রকাশ করবে। এর মধ্যে প্রথমটি বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিওএফআর)। এটি একটি রিস্ক-ফ্রি বা সিকিউরড রেট। আন্তঃব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতে এটি নির্ধারিত হবে। আর দ্বিতীয়টি হচ্ছে ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর)। এটি হবে আনসিকিউরড বা জামানতবিহীন লেনদেন (কলমানি) ভিত্তিক রেট। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুদহারের নিজস্ব রেফারেন্স রেট থাকা দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ।
দুটি রেফারেন্স রেটের মধ্যে বিওএফআর হবে ঝুঁকিমুক্ত রেফারেন্স রেট। আগের দিনে ব্যাংকগুলোর মধ্যে আন্তঃব্যাংক রেপো(নিরপদ) অর্থাৎ শতভাগ জামানতের বিপরীতে ব্যাংকের দেওয়া স্বল্পমেয়াদি ঋণ সুদহারের গড় তথ্যের আলোকে তৈরি করা হবে বিওএফআর। প্রথম দিকে দৈনিক ও এক সপ্তাহ মেয়াদি সুদহারের রেফারেন্স রেট জানানো হবে বিওএফআরে।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, এটি আগাম কোনো রেফারেন্স রেট না। আগের দিনের লেনদেনের ভিত্তিতে সুদহার কতো হয়েছে তা জানানো হবে। এটি চূড়ান্ত সুদহার না। গ্রাহকদের জন্য একটি ধারনা সূচক হিসেবে কাজ করবে।
এ রেফারেন্স রেটের সঙ্গে যোগ বা বিয়োগ করে ঋণ সুদহার নির্ধারণ করা যাবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন।
ইস্তেকমাল হোসেন আরও বলেন, রেফারেন্স রেটের চেয়ে অস্বাভাবিক কম বা বেশি ঋণ সুদহার নির্ধারণ করা হলে বা বাজারভিত্তিক সুদহারকে ‘ম্যানিপুলেট’ (প্রভাবিত) করার চেষ্টা হলে তা নজরদারিতে আনবে কেন্দ্রীয় ব্যাংক। এটি আগাম সূচক না। প্রতিদিন ব্যাংকগুলোর লেনদেনের সর্বোচ্চ ও সর্বনিম্ন সুদহার পর্যালোচনা ও কয়েকটি লেনদেন দেখেই রেফারেন্স ঠিক করা হয়। এটি বাস্তবে যা হয় তার একটি সূচক।
এজন্য রেফারেন্স রেট মানদণ্ড হিসেবে কাজ করবে। খুব বেশি তারতম্য হলে কেন্দ্রীয় ব্যাংক তা দেখবে।
সম্পূর্ণ বাজারভিত্তিক ঋণ সুদহার নির্ধারণ ও পর্যবেক্ষণে এই রেফারেন্স রেট সহায়ক হবে বলে মনে করছেন শাহরিয়ার সিদ্দিকী।
অন্যদিকে আগের দিনের আন্তঃব্যাংক মানি মার্কেটে ‘আনসিকিউরড (অনিরাপদ)’ লেনদেন হিসাব করে ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট বা ডিওএমএমআরের রেফারেন্স রেট প্রকাশ করা হবে। জামানত ছাড়া ব্যাংকগুলোর মধ্যে যে লেনদেন হবে তার ভিত্তিতে এই রেফারেন্স রেট প্রকাশ করা হবে। প্রথমদিকে একদিনের পরবর্তীতে এক সপ্তাহ, এক মাস ও তিন মাস মেয়াদি ডিওএমএমআর প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, রেফারেন্স রেট প্রকাশের স্বচ্ছতা ও যথার্থতা যাচাইয়ে প্রতি বছর শেষে পর্যালোচনা করা হবে।