বিশ্বকাপে অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই মেগা ইভেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ প্রাইজমানি। ২০২৪ আসরের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬৪৬১৫ ডলারে (প্রায় ১০৮ কোটি টাকা)।
২০২৪ সালে অবশ্য ১০ দলের অংশগ্রহণ করেছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার প্রতিযোগী সংখ্যা বেড়ে প্রথমবার ১২ দল এবং সে অনুসারে পুরস্কারের বরাদ্দও বেড়েছে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার বা ২৮ কোটি ৮০ লাখ টাকার বেশি। রানার্সআপ দলের জন্য বরাদ্দ ১১ লাখ ৭০ হাজার ডলার বা ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি।
এ ছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল ৬ লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১১৫৪ ডলার করে। এছাড়া বিশ্বকাপ খেলতে যাওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ২৪৭৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ অন্তত্য ৩ কোটি ৫ লাখ টাকা।
আগামী ১২ জুন থেকে ৫ জুলাই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে। যেখানে নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। গ্রুপে জ্যোতিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
অন্যদিকে, গ্রুপ-২ তে লড়বে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।