বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ৩ তারকার ইনজুরি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরু হতে দুই মাসের কম সময় বাকি। এমন সময় বিশ্বকাপে খেলা কোনো দলই চায় না তাদের খেলোয়াড় ইনজুরিতে পড়ুক। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্ভাগ্য। নিয়মিত দলে থাকেন এমন ৩ জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন।
লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো চোট পেয়েছেন। ইন্তার মিলান স্ট্রাইকার লাওতারো পুরোনো চোটের জায়গায় আঘাত পেয়েছেন নতুন করে। অ্যাস্টন ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে পায়ে সমস্যার কথা জানান। এ কারণে ম্যাচে আর খেলতে পারেননি।
একই রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে টটেনহামের ডিফেন্ডার এবং অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরোও চোট পান।
২০২২ বিশ্বকাপজয়ী রোমেরো আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই ইনজুরি তাকে কত দিন মাঠের বাইরে রাখবে তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষার ফলাফল এলে বোঝা যাবে।
অ্যাস্টন ভিলায় গোলকিপার মার্তিনেজ মৌসুমজুড়েই পায়ের পেশির চোটে ভুগছেন। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন তিনি। মার্তিনেজের চোট কতটা গুরুতর এবং সেরে উঠতে কত সময় লাগতে পারে, সেটিও এখনো নিশ্চিত জানা যায়নি। ২০২২ বিশ্বকাপে সেরা গোলকিপার হয়েছিলেন মার্তিনেজ।
গেল শুক্রবার (১০ এপ্রিল) ইন্তার মিলান এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মার্তিনেজ তার বাঁ পায়ের মাংসপেশিতে নতুন করে চোট পেয়েছেন। ইন্তার জানিয়েছে, আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।