শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হলেন আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হলেন আবদুস সালাম
অধ্যাপক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

অধ্যাপক আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন । আজ সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালামকে বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য পদে সাময়িকভাবে কয়েকটি শর্তে নিয়োগ দেওয়া হলো।

আবদুস সালামকে যেসব শর্তে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তার এ নিয়োগ সহ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে, এই পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন, সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

/বিবি/