শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিলের দাবি
শেরপুর সংবাদদাতা

শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিলের দাবি
শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫: ৪৫

শেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
শেরপুর-৩ আসনের নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপি, অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। অবিলম্বে এই নির্বাচন বাতিল এবং গণভোটের প্রকৃত রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে জোটের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে জোটের নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনের জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মাসুদুর রহমানসহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘নির্বাচনের দিন যে নজিরবিহীন জালিয়াতি ও জনগণের ভোটাধিকার হরণের চিত্র দেখা গেছে, তা আধুনিক গণতান্ত্রিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে জনগণের প্রকৃত রায়কে পাল্টে দেওয়া হয়েছে। তাই অবিলম্বে কারচুপির নির্বাচন বাতিল করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘অবিলম্বে জনগণের রায় বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’

/এফআর/

কিছু না নিয়েই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে: আইআরজিসি