শিরোনাম

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

সিটিজেন ডেস্ক
আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে
প্রতীকী ছবি

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে উন্মোচিত হয় জীবনের এক নতুন অধ্যায়। এই অধ্যায়ে আমরা আমাদের স্বপ্ন, ঘাম আর সংকল্প দিয়ে আগামীর গল্প বুনি। তবে প্রাত্যহিক এই লড়াইয়ের সমান্তরালে মহাজাগতিক গ্রহ-নক্ষত্রের এক নীরব খেলাও চলতে থাকে, যা আমাদের অজান্তেই প্রভাবিত করে জীবনের ছন্দকে। সেই মহাজাগতিক ইশারা আর ভাগ্যের সংকেতটুকু বুঝে নিতেই যুগে যুগে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হয়েছে মানুষ।

রাশিফল কেবল ভবিষ্যতের পূর্বাভাস নয় বরং এটি দিনের সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জের এক পথনির্দেশিকা। আজ আপনার জন্য কোন দ্বারটি উন্মুক্ত হতে যাচ্ছে, কোথায় একটু সতর্ক থাকা জরুরি, কিংবা কোন সিদ্ধান্তটি আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে– তারই এক আভাস দেয় এই রাশিচক্র। যারা প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে পছন্দ করেন, তাদের জন্য রাশিফল হতে পারে দিনের শুরুটা আত্মবিশ্বাসের সাথে করার একটি চমৎকার মাধ্যম।

আজ রবিবার, ১২ এপ্রিল ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো–

মেষ রাশি

আজ ঋণ সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলুন মেষ রাশির জাতকরা। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে।

বৃষ রাশি

আজ ব্যবসায় সাফল্য পাবেন বৃষ রাশির জাতকরা। আপনাদের জীবনে আচমকা কোনও আইনি জটিলতা আসতে পারে। অবিবাহিতদের বিয়ের কথায় বাধা আসতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

আজ উপার্জনের একাধিক পথ পাবেন মিথুন রাশির জাতকরা। নতুন ব্যবসা লাভজনক থাকবে। আজ বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন। পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে।

কর্কট রাশি

জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পুরোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় আজ লাভের আশা রয়েছে। প্রশাসনিক পদে চাকরি পাওয়ার আশা আছে।

সিংহ রাশি

আজ দীর্ঘদিনের কোনও আশা পূরণ হতে পারে। নতুন জমি ও বাড়ি কেনার সুযোগ আসতে পারে। সমাজের উচ্চস্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। কমিশন ভিত্তিক কাজে বিকল্প আয়ের সুযোগ হবে। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। কর্মস্থান পরিবর্তন হতে পারে।

কন্যা রাশি

আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন কন্যা রাশির জাতকরা। চর্মরোগের প্রকোপ বাড়তে পারে। নিকট আত্মীয় বা বন্ধুর কারণে অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বেগ বাড়বে।

তুলা রাশি

আজ উচ্চশিক্ষার ভালো সুযোগ আসতে পারে তুলা রাশির জাতকদের জীবনে। ধর্ম বিষয়ে আগ্রহ বাড়তে পারে। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। পুরোনো কোনও বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

বৃশ্চিক রাশি

আজ অকারণে সঞ্চিত অর্থের অপব্যয় হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানির খবর পেতে পারেন। দাম্পত্যে মনোমালিন্য বাড়তে পারে। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে।

ধনু রাশি

আজ ধনু রাশির জাতকদের দাম্পত্য সুখকর থাকবে। কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্যে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। শরিকি সমস্যার সমাধান হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে।

মকর রাশি

নতুন কোনও ব্যবসা বা যৌথ উদ্যোগের প্রস্তাব পেতে পারেন। আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে। কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রা হতে পারে মকর রাশির জাতকদের। সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। একাধিক ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের পথ পেতে পারেন।

কুম্ভ রাশি

রক্ত সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায় আইনি জটিলতা বাড়তে পারে। ছোট ভাই-বোনের থেকে বিশেষ উপকার পেতে পারেন। ব্যক্তিগত প্রয়োজনে আজ ঋণ পেতে পারেন। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুযোগ পেতে পারেন।

মীন রাশি

আজ পুরোনো পারিবারিক দ্বন্দ্ব মিটতে পারে। সামান্যতম শারীরিক অসুস্থতায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নতুন কোনও ব্যবসার পরিকল্পনা করতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হবে। ভবিষ্যতের কোনও গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন।

/এসবি/