শিরোনাম

টেকসই ও দীর্ঘস্থায়ী চুক্তি নিশ্চিতে পাকিস্তান বদ্ধপরিকর

সিটিজেন ডেস্ক
টেকসই ও দীর্ঘস্থায়ী চুক্তি নিশ্চিতে পাকিস্তান বদ্ধপরিকর
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ; ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; এবং পাকিস্তানের সামরিক প্রধান, ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে বদ্ধপরিকর পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক কাজে লাগিয়ে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী চুক্তি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তাদের উদ্যোগের ফলেই যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায়নি, বরং সেটিকে অনির্দিষ্টকালের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলত আলোচনার জন্য আরও সময় তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, যুদ্ধবিরতির শেষ মুহূর্তে নয়, শুরু থেকেই পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। সেই যোগাযোগ এখনো চলমান রয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।

এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আলোচনা এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি রূপরেখা তেহরানের কাছে পৌঁছে দেওয়া এবং দুই পক্ষকে একটি স্থায়ী সমঝোতায় আনাই তাদের প্রধান লক্ষ্য।

সূত্র: আল জাজিরা

/এমআর/