শিরোনাম

জ্বালানি সাশ্রয়ে বদলে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি সাশ্রয়ে বদলে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে এসেছে বদল। কোলাজ: সিটিজেন জার্নাল

চলতি মাসের ১৭ তারিখ শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সিরিজের সব ম্যাচ ছিল দিবারাত্রি। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি বৃহস্পতিবার (৯ এপ্রিল) জানিয়েছে, ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সেই সিরিজেরও সব ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল বুধবার (৮ এপ্রিল) বলেছেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

/টিই/