শিরোনাম

দ্বিতীয় লেগ অ্যানফিল্ডে তাই আশা ছাড়ছেন না স্লট

সিটিজেন স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় লেগ অ্যানফিল্ডে তাই আশা ছাড়ছেন না স্লট
লিভারপুল কোচ আর্না স্লট। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি ২-০ তে হারিয়েছে লিভারপুলকে। বুধবার (৮ এপ্রিল) রাতে হারের পর লিভারপুল কোচ আর্না স্লট আশা ছাড়ছেন না। দ্বিতীয় লেগ হবে অ্যানফিল্ডে।

ম্যাচ জুড়ে দাপট দেখায় পিএসজি। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। সেখানে লিভারপুল গোলের উদ্দেশ্যে প্রথম শটই নেয় দ্বিতীয়ার্ধে। তিনটি শট নিলেও কোনোটি লক্ষ্যে রাখতে পারেনি তারা।

পিএসজিকে ফিরতি লেগে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ডাচ কোচ স্লট। তিনি বলেন, ‘পুরো ম্যাচের দিকে তাকালে মনে হয়, আমরা কিছুটা ভাগ্যবান যে মাত্র ২-০ তে হেরেছি। ভালো ব্যাপার হলো, আমরা এখনো লড়াইয়ে আছি। অ্যানফিল্ডে আমরা তাদের হারাতে পারবো, সবাই জানি অ্যানফিল্ড আমাদের জন্য কতটা সহায়ক হতে পারে।’

লিভারপুলে সব আশা এখন অ্যানফিল্ডকে ঘিরে। স্লটের বিশ্বাস, সমর্থকরা ফিরতি লেগে তাদের ঘুরে দাঁড়ানোয় বড় ভূমিকা রাখবে।

/টিই/