মাইন এড়াতে হরমুজ প্রণালির বিকল্প পথের মানচিত্র প্রকাশ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৭: ৫৩

ইরানের আইআরজিসি কর্তৃক হরমুজ প্রণালীর বিকল্প পথের ঘোষণা। ছবি: আল জাজিরা
সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইনের ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মাইন এড়াতে জাহাজগুলোকে এখন থেকে অবশ্যই তাদের সাথে সমন্বয় করে চলাচল করতে হবে।
একই সঙ্গে একটি মানচিত্র প্রকাশ করে সেখানে একটি নির্দিষ্ট বৃত্তাকার অংশকে ‘বিপজ্জনক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে বাহিনীটি। নতুন এ নির্দেশনা অনুযায়ী, আগে যেসব ট্যাঙ্কার প্রণালির দক্ষিণ দিকে ওমানের কাছ দিয়ে যাতায়াত করত, সেগুলোকে এখন আরও উত্তর দিকে অর্থাৎ ইরানের উপকূলের কাছাকাছি পথ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। ঘোষিত রুট অনুযায়ী, জাহাজগুলোকে ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে এবং পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ শুরুর ৪০তম দিনে বুধবার (৮ এপ্রিল) দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পক্ষগুলো। এ যুদ্ধবিরতির মধ্যেই নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো।
সূত্র: আল জাজিরা

/এমএকে/