বিশ্বরেকর্ড গড়ে দিল্লিকে হারালো পাঞ্জাব

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয় সেটি আবারও প্রমাণ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। শনিবার (২৫ এপ্রিল) দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব কিংস। তাতেই হয়েছে বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। আগের রেকর্ডটিও ছিল পাঞ্জাবেরই। ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জিতেছিল তার।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রান তাড়া জেতার তালিকায় তিন নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা।
আগে ব্যাট করে দিল্লি ২৬৪ রানের পুঁজি পায় লোকেশ রাহুল ও নিতিশ রানার ব্যাটে ভর করে। রাহুল ৬৭ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৬ চার ও ৯ ছক্কা। যা এবারের আসরে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ। নিতিশ ১১ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে করেন ৯১ রান। দ্বিতীয় উইকেটে ২২০ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও নিতিশ রানা।
২৬৫ রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাঞ্জাব। দুই ওপেনার প্রভশিমরন সিং ও প্রিয়াংশ আর্য মিলে পাওয়ার প্লেতে তোলেন ১১৬ রান। তা এবারের আসরের সর্বোচ্চ। আইপিএলর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে করেন ১২৬ রান। তাতেই জয়ের কাজটা সহজ হয় পাঞ্জাবের। মাত্র ১৭ বলে ৪৩ রান করে আউট হন আর্য। ৭৬ রানে থামেন আরেক ওপেনার প্রভশিমরান। মাত্র ২৬ বলে খেলা এই বিধ্বংসী ইনিংসটি ৯ চার ও ৫ ছক্কায় সাজানো।
চতুর্থ উইকেটে নেহাল ওয়াধিরাকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এরপর শশাঙ্ক সিংকে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ১৫ বলে ২৫ রান করে নেহাল। ৩৬ বলে ৭১ রানে অপরাজিত থাকেন আইয়ার। তার ইনিংসে ছিল ৩ চার ও ৭ ছক্কা।

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা আমিনুল হকের
ইনজুরিতে বিশ্বকাপ শেষ ব্রাজিল ডিফেন্ডারের